Home / বাংলাদেশ / প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলা জেলা আজ এক বড় প্রশ্নের মুখে“গ্যাসের খনি ভোলায়, কিন্তু গ্যাস নেই ভোলায়কেন?”

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলা জেলা আজ এক বড় প্রশ্নের মুখে“গ্যাসের খনি ভোলায়, কিন্তু গ্যাস নেই ভোলায়কেন?”

জেলা প্রতিনিধি ভোলা:শিহাব চৌধুরী

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলা জেলা আজ এক বড় প্রশ্নের মুখে“গ্যাসের খনি ভোলায়, কিন্তু গ্যাস নেই ভোলায়কেন?”

দেশের গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র থাকা সত্ত্বেও ভোলার সাধারণ মানুষ আজও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয়দের দাবি, তাদের মাটির নিচে থাকা গ্যাস দেশের বিভিন্ন স্থানে ব্যবহার হলেও ভোলার মানুষ সেই সুবিধা পাচ্ছে না।

ভোলায় রয়েছে দেশের উল্লেখযোগ্য কয়েকটি গ্যাসক্ষেত্র, যার মধ্যে রয়েছে শাহবাজপুর গ্যাসক্ষেত্র, ভোলা নর্থ গ্যাসক্ষেত্র, ইলিশা গ্যাসক্ষেত্র এবং ভোলা সাউথ গ্যাসক্ষেত্র। এসব গ্যাসক্ষেত্র থেকে প্রতিনিয়ত গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং তা দেশের বিদ্যুৎ, শিল্প ও জাতীয় জ্বালানি খাতে ব্যবহৃত হচ্ছে।

কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা, পাইপলাইন সংকট এবং দীর্ঘদিনের পরিকল্পনার অভাবে ভোলার মানুষ এখনো সরাসরি গ্যাস সংযোগ থেকে বঞ্চিত।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, ভোলার চারটি আসন থেকেই নির্বাচিত জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও বর্তমান স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম নয়ন যিনি একই সঙ্গে জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই নেতাদের ওপরই এখন ভোলাবাসীর প্রধান ভরসা।

স্থানীয়দের মতে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আস্থাভাজন হিসেবে নুরুল ইসলাম নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা বিশ্বাস করেন, যদি তিনি কার্যকর উদ্যোগ নেন, তাহলে ভোলার গ্যাস ভোলার মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
ভোলার মানুষের একটাই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে
এই নির্বাচিত জনপ্রতিনিধিরা কি পারবেন ভোলাবাসীর বহুদিনের এই ন্যায্য দাবি পূরণ করতে?

জনগণের প্রত্যাশা স্পষ্ট
যারা তাদের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা যেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেন এবং ভোলার প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্থানীয় মানুষের অধিকার ফিরিয়ে দেন।
সবশেষে ভোলাবাসীর একটাই জোরালো দাবি

“ভোলার গ্যাস আগে ভোলায় চাই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *