Home / বিশেষ সংবাদ / ​ভোলার চরফ্যাশনে খোলস পাল্টে বিএনপি পরিচয়ে ফুয়াদের বিরুদ্ধে দখলবাজি ও লুটপাটের অভিযোগ

​ভোলার চরফ্যাশনে খোলস পাল্টে বিএনপি পরিচয়ে ফুয়াদের বিরুদ্ধে দখলবাজি ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা):
ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর খোলস পাল্টে বিএনপি ও যুবদল নেতা বনে যাওয়ার অভিযোগ উঠেছে ফুয়াদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্য পরিষদের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে স্থানীয় কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় তিনি নিজেকে ত্যাগী বিএনপি কর্মী ও যুবদল নেতা হিসেবে জাহির করছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের।
​অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর থেকেই ফুয়াদ ভোল পাল্টে এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের জায়গা-জমি দখল, প্রবাসীর বাড়ি জবরদখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং নানামুখী অপকর্মের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, তার এসব অনৈতিক কর্মকাণ্ডের কারণে দিন দিন বিতর্কিত হচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের ভাবমূর্তি।
​স্থানীয় বাসিন্দা ও ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে যারা এলাকায় দাপট দেখিয়ে বেড়িয়েছেন, তারাই এখন রাতারাতি ভোল পাল্টে বিএনপির পদ-পদবি বা নেতার সান্নিধ্য পাওয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন। এই সুযোগসন্ধানীরা দলের নাম ভাঙিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে গেলেও স্থানীয় প্রশাসনের নীতিনির্ধারক ও কতিপয় সুবিধাবাদী নেতার কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।
​ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে এই নব্য বহুরূপী দখলবাজ ফুয়াদের কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি দলের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে এসব অনুপ্রবেশকারীদের দ্রুত দল থেকে বহিষ্কারের জন্য স্থানীয় বিএনপির উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *