Home / রাজনীতি / চরফ্যাশন উপজেলা শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

চরফ্যাশন উপজেলা শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি: গতকাল রাত ১০টার দিকে চরফ্যাশনের কাশেমগঞ্জ বাজারে উপজেলা শ্রমিক দলের নেতা কবির হাওলাদারের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রহিমের বিরুদ্ধে কবির হাওলাদারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল হাসপাতালে উপস্থিত হন এবং আহত কবির হাওলাদারের খোঁজখবর নেন। তিনি দ্রুত হামলায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য চরফ্যাশন থানার ওসিকে নির্দেশ দেন বলে জানা গেছে।

পরে তিনি ঘটনাস্থল কাশেমগঞ্জ বাজারে গিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *