ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, “জুলাই-আগস্ট আন্দোলনে আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম। কিন্তু এর মধ্যে কিছু ছাত্রভাই নতুন দলের সাথে যুক্ত হয়েছে, আবার কিছু ছাত্রভাই জামায়াতের সাথে গিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম তারা হয়তো রাজনীতির অন্য ধারা বেছে নিয়েছে, তাই তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলনের গণঅবস্থানকে ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাফিয়া তন্ত্র কায়েম করেছে। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে।”
তিনি আরও বলেন, “আগস্টের আগে আমরা একসাথে রাজপথে ছিলাম। কিন্তু আমরা আমাদের সংগঠনের সাথেই রয়েছি। অথচ কতিপয় ব্যক্তি নতুন দলে গিয়ে এখন দামি দামি গাড়িতে চড়ছে। আমরা আমাদের আদর্শের রাজনীতিকেই বেছে নিয়েছি। নতুন দলের পরিচয় এখন শুধু মাফিয়া তন্ত্র আর চাঁদাবাজি।”
তার এই মন্তব্যকে কেন্দ্র করে ছাত্ররাজনীতির অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক সুবিধাবাদীরা যখন নতুন দলের পতাকা নিয়ে চাঁদাবাজি করছে, তখন আদর্শিকভাবে টিকে থাকা নেতাকর্মীরাই সত্যিকারের আন্দোলনের শক্তি।






