Home / বিশেষ সংবাদ / ভোলার লোডশেডিং ঠেকাতে স্থানীয় এমপির হস্তক্ষেপ চায় এলাকাবাসী

ভোলার লোডশেডিং ঠেকাতে স্থানীয় এমপির হস্তক্ষেপ চায় এলাকাবাসী

ভোলা প্রতিনিধি:
তীব্র দহন আর সেই সাথে পাল্লা দিয়ে চলা রেকর্ড ভাঙা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার জনজীবন। দিন-রাত মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ ক্ষুব্ধ এলাকাবাসী এবার ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
​স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক রূপ নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও।
​গ্রাহকদের দাবি, ভোলায় উৎপাদিত গ্যাস দিয়ে দেশের অন্যান্য স্থানে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা হলেও, ভোলার মানুষকেই কেন বিদ্যুৎহীন অন্ধকারে কাটানো লাগছে—এ নিয়ে গভীর ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মহলে। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনা ও লোকাল ম্যানেজমেন্টের ব্যর্থতাকেই এর জন্য দায়ী করছেন অনেকে।
​ভুক্তভোগী এলাকাবাসী জানান, “আমরা এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি চাই। বিদ্যুৎ অফিসের চক্কর কেটে কোনো লাভ হচ্ছে না। একমাত্র আমাদের স্থানীয় এমপি মহোদয় মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যদি বিষয়টি নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, তবেই এর একটি স্থায়ী সমাধান সম্ভব।”
​এলাকাবাসীর জোর দাবি, জনদুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যেন দ্রুত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন এবং ভোলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *