দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, এসব তেল অবৈধভাবে মজুদ করে বাজারজাত করার প্রস্তুতি চলছিল।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং জব্দকৃত তেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দৌলতখান এলাকায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি ও ভেজাল খাদ্যপণ্য মজুদ করে আসছিল। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।
বাংলাদেশ কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, “এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।






