সংরক্ষিত মহিলা আসনের জন্য নমিনেশন পেপার কিনেছেন বিরোধীদলের আমলে ২২ মামলার আসামী ও নির্যাতিত নেত্রী রুনা লায়লা। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রী নমিনেশন সংগ্রহের পর নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “১৭ বছর যাবত যারা রাজপথে থেকে দলকে সময় দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন—দল নিশ্চয়ই তাদের মূল্যায়ন করবে। আমরা সে আশাই করছি।”
রুনা লায়লা আরও জানান, দলীয় রাজনীতির কারণে গত এক দশক তাদের ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
“এই দল করতে গিয়ে বিগত ১০ বছর আমরা স্বাভাবিক সংসার জীবন কাটাতে পারিনি। পালিয়ে থাকতে হয়েছে, ঘরে থাকতে পারিনি,”—বলেন তিনি।
এর আগে তিনি উত্তর মহিলা দলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। তার নেতৃত্বে উত্তর মহিলা দল সুসংগঠিত হয়েছে এবং রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেত্রীদের মনোনয়ন দেওয়া হলে তা দলের ভেতরে ইতিবাচক বার্তা দেবে এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।
সংরক্ষিত মহিলা আসনের নমিনেশন পেপার কিনলেন বিরোধীদলের আমলে ২২ মামলার আসামী নির্যাতিত নেত্রী রুনা লায়লা






