স্টাফ রিপোর্টার | শষীভূষন
শষীভূষন বাজারে তেলের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীর দোকানে মজুদ থাকা সম্পূর্ণ পেট্রোল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। এতে বাজারে স্বস্তি ফিরে আসে এবং সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে সক্ষম হন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করলে বা অবৈধভাবে মজুদ করলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চরফ্যাশনের শষীভূষন বাজারে তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা।






