Home / বাংলাদেশ / তেলের কারসাজি রোধে নতুন ব্যবস্থা, তথ্য দিলেই পুরস্কার।

তেলের কারসাজি রোধে নতুন ব্যবস্থা, তথ্য দিলেই পুরস্কার।

জ্বালানি তেলের বাজার কারসাজি রোধ করে স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা তদারকিতে দেশের প্রতিটি জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে, তেল নিয়ে কোনো ধরনের অবৈধ মজুদদারি বা কারসাজির তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা আসছে।
শুক্রবার (২৭ মার্চ) সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়।

এদিকে আজ চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ৬ টন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার নিকট সরবরাহ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *