ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তৃণমূলের প্রত্যাশার প্রতীক কামরুজ্জামান জুয়েল–এর পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর বিএনপি ও অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।
তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব জুয়েল

নেতারা জানান, কামরুজ্জামান জুয়েল তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা—
• সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর থানা ছাত্রদল
• সাবেক আহ্বায়ক, মোহাম্মদপুর থানা ছাত্রদল
• সাবেক সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল
• সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ।
• বর্তমান সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ
তাদের বক্তব্য অনুযায়ী, জুয়েলের দায়িত্বশীল রাজনীতি ও সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মনোনয়ন সংগ্রহে যারা ছিলেন
এসময় উপস্থিত ছিলেন—
• মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল
• ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহমান রাশেদ
• ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বসুনিয়া
• মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহ–সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল
• মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল
• স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ
• সাবেক ছাত্রনেতা রেজওয়ান শাকিব
• মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল
• শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া
• ছাত্রদল নেতা মাসুম
নেতারা বলেন, ঢাকা–১৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে আছেন এবং জনসমর্থন দিন দিন বাড়ছে।






