নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চরফ্যাশন পৌরসভা এলাকার বিএড কলেজ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং চরফ্যাশন থানার কর্মকর্তার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। চরফ্যাশন থানার এসআই (নিঃ) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন ১ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ সড়কের সুশান্তের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. শাহাদাত হোসেন তামিম (২০), পিতা- মাহাবুবুর রহমান, সাং- কুলছুমবাগ (১নং ওয়ার্ড), থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।
২. বনি আমিন (১৯), পিতা- মো. নিরব, সাং- কুলছুমবাগ (১নং ওয়ার্ড), থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সরণের ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ: ২৯/০৮/২০২৬ খ্রি., জিআর নং-১৬৪/২০২৬)।
মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
ভোলার চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক






