Home / রাজনীতি / ঢাকা মহানগর উত্তর যুবদলে নতুন কমিটি গঠনের দায়িত্ব পেলেন কামরুজ্জামান জুয়েল

ঢাকা মহানগর উত্তর যুবদলে নতুন কমিটি গঠনের দায়িত্ব পেলেন কামরুজ্জামান জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের অধীন সব থানায় নতুন কমিটি গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
​আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
​সভায় সার্বিক সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল ও সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে।
​সভায় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, দ্রুতই সাংগঠনিক প্রক্রিয়া আরও গতিশীল করতে থানা পর্যায়ে নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *