নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর ধানমন্ডি এলাকায় গোপন মিটিং করার সময় অভিযান চালিয়ে খন্দকার সায়েদুর রহমান নামের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধানমন্ডি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
তাকে গ্রেপ্তারের পর বর্তমানে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ সংগঠন ধানমন্ডি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ধানমন্ডি থেকে গ্রেফতার






