Home / রাজনীতি / জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ভোলার এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ভোলার এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক |
​জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে গুরুত্বপর্ণ সদস্য হিসেবে স্থান পেয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
​গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এই স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে হাউসে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
​শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদকে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন খাতের বিভিন্ন নীতি নির্ধারণী ও প্রশাসনিক সংস্কারমূলক কার্যক্রমে এই কমিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
​কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন:
​মো. আব্দুল বারী (জয়পুরহাট-২)
​এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)
​শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪)
​নুরুল ইসলাম (ভোলা-৪)
​আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫)
​ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১)
​রেহেনা আক্তার রানু (সংরক্ষিত নারী আসন-৪)
​শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)
​এবং নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)।
​ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়ায় চরফ্যাশন ও মনপুরা এলাকার সর্বস্তরের জনগণ এবং রাজনৈতিক মহলে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মনে করছেন, তাঁর এই অন্তর্ভুক্তি এলাকার দীর্ঘমেয়াদী উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *