Home / রাজনীতি / এমপি মন্ত্রীরা আমাদের ফোন রিসিভ করে না, তাহলে তৃণমূলের কী অবস্থা-আকরাম আহমেদ,সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

এমপি মন্ত্রীরা আমাদের ফোন রিসিভ করে না, তাহলে তৃণমূলের কী অবস্থা-আকরাম আহমেদ,সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন বা প্রভাবশালী বলয়ের এমপি-মন্ত্রীদের ঘনিষ্ঠজন ও দায়িত্বশীল ব্যক্তিদের আচরণ নিয়ে চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। তার এই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।
​ওই পোস্টে আকরাম আহমেদ অভিযোগ করেন, দলের বহু নেতাকর্মী বড় দায়িত্ব বা ক্ষমতার কাছাকাছি যাওয়ার পর বদলে গেছেন। তারা তৃণমূল ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের তোয়াক্কা করছেন না, এমনকি ফোন পর্যন্ত রিসিভ বা কলব্যাক করেন না।
​ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “কি বলবো দুঃখের কথা, দায়িত্বশীল জায়গা থেকে চাইলেও কিছু লিখতে চাইলে লিখতে পারি না, বাস্তবতা হচ্ছে অনেকেই এমপি, মন্ত্রী, সরকারের বিভিন্ন দায়িত্বে অনেক ঘনিষ্ঠজন দায়িত্ব পাওয়ার পর তারা কাঠের চশমা পড়ছে, অনেকেই সুশীল সেজেছে, কিন্তু তলে তলে তাদের সব চলে।”
​তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চনা ও ধৈর্যের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “আমাদের বেলায় আসলে হাইকোর্ট, জজকোর্ট, সলিমবুজ দেয়, সবকিছু আমরা জেনেশুনেও কিছু বলি না, ধৈর্য ধরে আছি, সম্মান দিচ্ছি, কারণ আমরা ছাত্রদল করি, দিন শেষে ভালো-খারাপ সব দোষ ছাত্রদলের।”
​নিজের দায়িত্ব এবং সাধারণ কর্মীদের দুরবস্থার চিত্র এঁকে আকরাম আহমেদ উল্লেখ করেন, “ঢাকার গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বে রয়েছি, হাজার হাজার নেতাকর্মী আমাদের সাথে রাজনীতি করেন, আমাদের লেভেলে কল রিসিভ করে না, কল ব্যাকও করে না, তাহলে থানা, কলেজ এবং ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের কি অবস্থা বলেন? আরও অনেক কিছুই লেখার ছিল। এভাবে চলতে থাকলে…”
​রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, ছাত্রদলের মতো গুরুত্বপূর্ণ একটি সংগঠনের দায়িত্বশীল নেতার এমন খোলামেলা ক্ষোভ ও আক্ষেপ দলের ভেতরে নেতৃত্বের দূরত্ব এবং আস্থার সংকটকেই ফুটিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *