Home / বিশেষ সংবাদ / ভোলার চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভোলার চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ভোলা:
​ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
​গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চরফ্যাশন পৌরসভা এলাকার বিএড কলেজ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং চরফ্যাশন থানার কর্মকর্তার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। চরফ্যাশন থানার এসআই (নিঃ) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন ১ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ সড়কের সুশান্তের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
​গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. শাহাদাত হোসেন তামিম (২০), পিতা- মাহাবুবুর রহমান, সাং- কুলছুমবাগ (১নং ওয়ার্ড), থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।
২. বনি আমিন (১৯), পিতা- মো. নিরব, সাং- কুলছুমবাগ (১নং ওয়ার্ড), থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।
​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সরণের ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ: ২৯/০৮/২০২৬ খ্রি., জিআর নং-১৬৪/২০২৬)।
​মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *