Home / বিশেষ সংবাদ / চরফ্যাশন উপজেলার কলমী ইউনিয়নে ৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

চরফ্যাশন উপজেলার কলমী ইউনিয়নে ৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

রাকিব মাহমুদ রিজভী, চরফ্যাশন প্রতিনিধি :
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬
​ভোলা: ভোলার শশীভূষণ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ (তিন) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (০৬ জুন) দুপুরের দিকে শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়ন থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা এবং শশীভূষণ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শশীভূষণ থানার এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
​গতকাল ০৬ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় শশীভূষণ থানাধীন রসুলপুর ২নং ওয়ার্ড কলমীর মোড়স্থ ‘মেসার্স চৌধুরী ট্রান্সপোর্ট সার্ভিস’-এর সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন:
​১. মোঃ শিপন (২২): পিতা- মোঃ সিরাজ, মাতা- তাছনুর; সাং- ওসমানগঞ্জ ২নং ওয়ার্ড, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।
২. মোঃ সোহাগ (২৯): পিতা- মোঃ মনির, মাতা- নুর নাহার বেগম; সাং- এওয়াজপুর ১নং ওয়ার্ড, থানা- শশীভূষণ, জেলা- ভোলা।
​থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় শশীভূষণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রিঃ, জিআর-৮১/২০২৬)।
​শশীভূষণ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *