আপনারা মেইন আসামী ডলারকে ধরেন সে মা’রছে রামিসাকে
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন শুনানি শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকালে তাদের কারাগার থেকে আদালতে এনে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদালতে তোলার সময় সোহেল রানা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি একা দায়ী নন এবং ‘ডলার’ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তবে তদন্তে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যাকাণ্ড এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি বিচারের জন্য গ্রহণ করে চার্জগঠন শুনানির জন্য ১ জুন তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।






