Home / বিশেষ সংবাদ / ভোলার চরফ্যাশনে ১৬ বছর কিশোরী ছেলের সাথে উধাও।

ভোলার চরফ্যাশনে ১৬ বছর কিশোরী ছেলের সাথে উধাও।

ভোলার চরফ্যাশনে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রীর নাম করিমা হাসান সাইবা। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং তার বয়স আনুমানিক ১৬ বছরের বেশি। তার বাবার নাম কামরুল হাসান।
পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হাজী বাড়ি এলাকা থেকে বাড়ি থেকে বের হয় সাইবা। পরিবারের সদস্যদের জানায়, সে বেতুয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। তবে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর বাসায় ফিরে আসেনি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, জাবেদ নামের এক যুবক ফোন করে জানায় যে মেয়েটিকে সে নিয়ে গেছে। যদিও ছেলেটির বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তার বাড়ি চরফ্যাশন এলাকায় বলে জানা গেছে।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, মেয়েটি জাবেদের সঙ্গে স্বেচ্ছায় চলে গেছে। তবে পরিবারের পক্ষ থেকে এটিকে অপহরণ বলে দাবি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, এর আগেও জাবেদ একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল বলে এলাকায় অভিযোগ রয়েছে।
নিখোঁজ ছাত্রীর বাড়ি আমিনাবাদ হাজীরহাট স্কুলের সামনের এলাকায় অবস্থিত। পরিবারের পক্ষ থেকে দ্রুত মেয়েটিকে উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *