Home / বিশেষ সংবাদ / চরফ্যাশনে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, অসহায় মমতাজ বেগমের পরিবার।

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, অসহায় মমতাজ বেগমের পরিবার।

চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৮ নম্বর চর হরিস গ্রামের বাসিন্দা মমতাজ বেগমের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ লাগা আগুনে মুহূর্তের মধ্যেই তার একমাত্র মাথাগোঁজার ঠাঁইটুকু ধ্বংস হয়ে যায়। এতে করে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের মতে, আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যব্যবহার্য সামগ্রীও সম্পূর্ণভাবে পুড়ে যায়, ফলে মমতাজ বেগম ও তার পরিবারের সদস্যরা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনাটি এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
এদিকে, এ দুঃখজনক ঘটনার পর নজরুল নগরের সমাজসেবক গজনবী হাওলাদারসহ স্থানীয় অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তারা দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। মমতাজ বেগম কষ্টভরা কণ্ঠে জানান, এই দুর্যোগে তার পরিবারের পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে করে আবার নতুন করে মাথা গোঁজার একটি ঠাঁই গড়ে তুলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *