Home / রাজনীতি / চরফ্যাশন পৌরসভার মেয়র হিসেবে খাইরুল ইসলাম সোহেলকে দেখতে চায় জনগণ।

চরফ্যাশন পৌরসভার মেয়র হিসেবে খাইরুল ইসলাম সোহেলকে দেখতে চায় জনগণ।

চরফ্যাশন পৌরসভার মেয়র হিসেবে খাইরুল ইসলাম সোহেলকে দেখতে চায় জনগণ

স্টাফ রিপোর্টার | চরফ্যাশন, ভোলা

চরফ্যাশন পৌরসভার আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র হিসেবে খাইরুল ইসলাম সোহেলকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত সোহেল বর্তমানে আসন্ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।

খাইরুল ইসলাম সোহেল চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভোলা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর ধারাবাহিক সক্রিয়তা ও ত্যাগ তাঁকে স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃত্বে থেকে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে নেতাকর্মীদের কাছে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খাইরুল ইসলাম সোহেল। বিশেষ করে ভোলা-৪ আসনে মোঃ নুরুল ইসলাম নয়নকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, সৎ, ত্যাগী ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে খাইরুল ইসলাম সোহেল চরফ্যাশন পৌরসভার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সক্ষম হবেন। এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁকে মেয়র পদে দেখতে চায় চরফ্যাশনের সাধারণ মানুষ।

এ বিষয়ে খাইরুল ইসলাম সোহেল বলেন, “দলের সিদ্ধান্ত ও জনগণের ভালোবাসা থাকলে আমি সবসময় চরফ্যাশনের মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *