Home / রাজনীতি / স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ এর স্ত্রী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ এর স্ত্রী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা দিলারা হাফিজ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ঈদুল ফিতরের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *