Home / রাজনীতি / মোহাম্মদপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

মোহাম্মদপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জুয়েল,

ঢাকা প্রতিনিধি:
রাজধানীর মোহাম্মদপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এই ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে কামরুজ্জামান জুয়েল নিজে উপস্থিত সকলকে নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন—

“হে আল্লাহ, তুমি আমাদের প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও এবং তাকে শহীদদের কাতারে স্থান দাও। দেশ ও জাতির জন্য তার অবদান তুমি কবুল করে নাও।”

মোনাজাতে আরও দোয়া করা হয় যেন দেশ ও জাতি সংকট থেকে মুক্তি পায় এবং শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব হয়।

কামরুজ্জামান জুয়েল এ সময় বলেন,

“বর্তমানে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। এই শীত অনেক মানুষের পক্ষে সহ্য করা কঠিন। তাই এই সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন,

“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার রুহের মাগফিরাত কামনায় সারাদেশে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদলের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

এ সময় তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“এই প্রচণ্ড শীতে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আমরা সবাই মিলে এগিয়ে এলে কোনো মানুষ শীতে কষ্ট পাবে না।”

স্থানীয়রা যুবদলের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *