শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা নাগাদ ময়নাতদন্ত শেষ হয়। এরপর তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশে যাত্রা করে।
সেখানে গোসল শেষে তার মরদেহ জানার উদ্দেশে বের করা হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দপুর দুইটায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে তাকে।
এদিকে এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন হাসপাতালের সামনে। দেশে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।






