Home / রাজনীতি / ভোলা–বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন যুবদল কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন।

ভোলা–বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন যুবদল কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন।

ভোলা–বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন যুবদল কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন

ভোলা–বরিশাল সেতুর দাবিতে আন্দোলনরত জনসাধারণের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, মনপুরার এমপি মনোনীত প্রার্থী ও চরফ্যাশনের কৃতি সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

এক বিবৃতিতে তিনি বলেন, “ভোলার মানুষ অসুস্থ হলে ঢাকায় যেতে গিয়ে নানান ধাপ পেরোতে হয়। মাত্র ৩০ মিনিটের পথ ফেরি সংকটের কারণে কখনো ছয় থেকে সাত ঘণ্টা লেগে যায়। এটি শুধু ভোলার মানুষের দুর্ভোগ নয়—বরিশাল ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয়।”

তিনি জানান, শুধু আন্দোলনের প্রতি সমর্থন নয়— তিনি সরাসরি সরকারের সংশ্লিষ্ট দফতরে গিয়ে প্রকল্পের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
নয়ন বলেন, “আমি নিজে বিভিন্ন দায়িত্বশীল দফতরের সঙ্গে যোগাযোগ করেছি। আন্দোলনকারীরা হয়তো জানেন না— প্রথম অফিসিয়াল বৈঠকটি আমিই করেছি। অথচ বিস্ময়ের বিষয়, অনেক কর্তৃপক্ষই এই প্রকল্পের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জানতেন না। আমি তাদের অবহিত করেছি এবং তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন।”

তিনি আরও বলেন,
“ভোলা–বরিশাল সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের মানুষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবায় সময় বাঁচবে; পর্যটন ও শিল্পবাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই সেতু।”

স্থানীয় আন্দোলনকারীরা তার সমর্থনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সেতুর দাবিতে আন্দোলন আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *