ঢাকার রাস্তায় বেলি ফুল বিক্রি করা এক পথশিশুর জীবন কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ বদলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও তার জীবনের পরিবর্তনের সূত্রপাত করেছে।
ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বেলি ফুল বিক্রি করা একটি মেয়ের কাছে রেহানা রাখে নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর পাঁচটি ফুল কিনে নেন। মজার ছলে ওই শিশু তার কাছে ২০ টাকা চায়, আর রেহানা রাখে জানান যে, তার কাছে টাকা নেই। এই খণ্ডচিত্র মজার ছলে ধারণ করা হয় এবং পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে দেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং সাধারণ মানুষ ঐ পথশিশুর পাশে দাঁড়ান। অনেকেই তার সঙ্গে যোগাযোগ করে, ভিডিও বানায় এবং আর্থিক সাহায্য পৌঁছে দেয়।
রেহানা রাখে নিজেও শিশুটির পাশে দাঁড়ান। তিনি তাকে আর্থিক সহায়তা করেন এবং একটি মোবাইল ফোন উপহার দেন। এছাড়াও, তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে লাইভ হয়ে বাংলাদেশের মানুষসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে এই পথশিশুর জন্য সাহায্য প্রার্থনা করেন।
দর্শকরা এবং অনলাইন ব্যবহারকারীরা উদারভাবে সাহায্য করেছেন এবং খুব দ্রুতই শিশুটির জীবন বদলে গেছে। ভিডিও এবং সাহায্যের ধারাবাহিকতায় মেয়েটি বর্তমানে ভালোভাবে তার জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
যুবক-যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই ঘটনায় আনন্দ ও প্রশংসা প্রকাশ করেছেন। কেবল ২০ টাকার ছোট একটি ঘটনা যে কত বড় পরিবর্তন আনতে পারে, তার বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই পথশিশুর গল্প।
এছাড়াও করোনা কিংবা বন্যায় নোয়াখালীর মানুষকে তিনি সর্বাত্নক সাহায্য করেছিলেন ।






