Home / রাজনীতি / ভোলা-৪ এ নমিনেশনের পর নাজিম উদ্দিন আলমের বাসায় নুরুল ইসলাম নয়ন — রাজনীতিতে নতুন বার্তা।

ভোলা-৪ এ নমিনেশনের পর নাজিম উদ্দিন আলমের বাসায় নুরুল ইসলাম নয়ন — রাজনীতিতে নতুন বার্তা।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের মনোনয়ন ঘোষণার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ছুটে যান দলের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলমের বাসায়।

নমিনেশন ঘোষণার মুহূর্তে নয়নের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন রাজনীতিতে সৌজন্য ও সহমর্মিতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে।
তবে বাসায় গিয়েও তিনি নাজিম উদ্দিন আলমকে পাননি বলে জানা গেছে।

নুরুল ইসলাম নয়ন বলেন,

“আমরা সবাই একই দলের কর্মী। ভোলা-৪ বিএনপির ঘাঁটি, এখানে ঐক্যই আমাদের শক্তি। আমি সিনিয়র নেতাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের পরামর্শেই আমি এগিয়ে যেতে চাই।”

স্থানীয় রাজনৈতিক মহলে নয়নের এই আচরণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই সৌজন্যমূলক পদক্ষেপ বিএনপির ভেতরে ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে এবং আসন্ন নির্বাচনে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল বলেন

“নুরুল ইসলাম নয়ন দেখিয়েছেন, রাজনীতি শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি শ্রদ্ধা ও সম্পর্কেরও প্রতিফলন।”

ভোলা-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ সমন্বয় ও ঐক্যের আহ্বান ইতিমধ্যেই এলাকাজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
অনেকেই মনে করছেন, এটাই হতে পারে রাজনীতির ‘কালসার পরিবর্তনের’ সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *