চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নে জেলে কার্ডধারীরা দীর্ঘদিন ধরে চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে। অভিযোগ উঠেছে, সরকারের বরাদ্দকৃত চাল অনিয়মের কারণে হতদরিদ্র জেলেরা মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চাল বরাদ্দ থাকে। কিন্তু গত কয়েক মাস ধরে নজরুল নগরের অনেক জেলে তাদের প্রাপ্য চাল পাননি। এ ঘটনায় বুধবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জেলেরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষুব্ধ জেলেরা বলেন,
“আমরা জেলে কার্ডধারী হয়েও চাল পাই না। অন্যরা পাচ্ছে, কিন্তু আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরিবার নিয়ে না খেয়ে আছি।”
স্থানীয় জনতা ও জেলেদের অভিযোগ, ইউনিয়নের কিছু কুচক্রী ব্যক্তি কার্ড বণ্টনে অনিয়ম করছেন। এতে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
(প্রতিবেদন: অনলাইন ডেস্ক | সূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী)






