Home / বাংলাদেশ / গভীর নিম্নচাপের প্রভাবে টানা ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়া বইছে উপকূলীয় জেলা ভোলায়।

গভীর নিম্নচাপের প্রভাবে টানা ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়া বইছে উপকূলীয় জেলা ভোলায়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে রাকিব মাহমুদ জানান , নির্ধারিত সময়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুললেও শহরে তুলনামূলক জনসমাগম কম। সড়কে যানবাহনের উপস্থিতিও বেশ কম রয়েছে। 

মধ্যরাত থেকে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে সাথে দমকা হাওয়া বইছে। বৃষ্টি উপেক্ষা করেই অনেকে বের হচ্ছেন পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। 

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপের প্রভাবে টানা ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়া বইছে উপকূলীয় জেলা ভোলায়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এখানকার নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। বৈরী আবহাওয়ায় কিছুটা উত্তাল রয়েছে ভোলার মেঘনা-তেঁতুলিয়া। তবে স্বাভাবিক রয়েছে ভোলার অভ্যন্তরীণ সব নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভোলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান বলেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ভোলায় ৬৪ দশমিক ৯ মিলিমিটার ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *