২১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ কাফরুল থানার অন্তর্গত ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা কাফরুল ইব্রাহিমপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সভা শুরু হয়ে বিকেল ৫ টা গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান ও বিশেষ বক্তৃা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, বক্তব্যে তিনি বলেন বিগত স্বৈরাচার সরকারের সময় যারা রাজপথে ভুমিকা রেখেছিলো, যারা কারাগারসহ মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে দিয়েই ওয়ার্ড কমিটি গঠন করা হবে। এবং দ্রুত সময়ের মধ্যে সবার পরিচয় নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন ছাত্রদলের ইতিহাস রয়েছে, বন্ধুকের নলের সামনে দাঁড়িয়েছে, গুলির সামনে মোকাবিলা করছে, ছাত্রদল কখনো রাজপথ ছেড়ে যায়নি।
আকরাম আহমেদ আরো বলেন দেশে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সতর্ক থাকতে হবে, প্রয়োজন হলে আবারও রাজপথে নামবে ছাত্রদল।
কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা গোলাপ, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক জাকারিয়া খান সিজার, সহ দপ্তর সম্পাদক কাজী মোঃ কাওসারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






