Home / বাংলাদেশ / বিমানের দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে ছুটে বেড়ানো শিশু আরিয়ান আর নেই!

বিমানের দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে ছুটে বেড়ানো শিশু আরিয়ান আর নেই!

বিমানের দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে ছুটে বেড়ানো শিশু আরিয়ান আর নেই!

গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় এক মর্মান্তিক চিত্র ছিল ছোট্ট শিশু আরিয়ান— যাকে দেখা গিয়েছিল পোড়া শরীর নিয়েও দৌড়ে বেড়াতে, মায়ের খোঁজে ছুটতে!

আজ সকালে আরিয়ানের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সে আর বেঁচে নেই।
চিকিৎসকদের মতে, দুর্ঘটনায় তার ফুসফুসের ৭০% পুড়ে গিয়েছিল।
অসহ্য যন্ত্রণার মাঝেও এই শিশু তার মা-বাবাকে খুঁজতে ছুটেছিল – এক অবর্ণনীয় দৃশ্য, যা জাতির হৃদয় বিদীর্ণ করে দিয়েছে।

আরিয়ানের গ্রামের বাড়ি শরীয়তপুরে।
শিশুটির এই করুণ বিদায় স্মরণে পুরো জাতি আজ শোকাহত।

হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুকে জান্নাতবাসী করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *