Home / বাংলাদেশ / উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডি পরিদর্শনে যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন।

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডি পরিদর্শনে যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন।

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা, তাৎক্ষণিক ছুটে গেলেন যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন

আজ উত্তরায় একটি প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়, যার ফলে ঘটনাস্থলে সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিভীষিকা। প্রাথমিক তথ্য অনুযায়ী, শতাধিক ছাত্র-ছাত্রী আহত ও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি উত্তরার শিক্ষাবান্ধব পরিবেশে এক হৃদয়বিদারক অধ্যায় যুক্ত করল।

বিমানের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই, শহীদের রক্তে স্নাত রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ।

তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি তাদের সান্ত্বনা দেন ও আশ্বাস প্রদান করেন।

জনাব নয়ন ভাই বলেন,
“এই মুহূর্তে আমাদের দলীয় নেতাকর্মীরা প্রস্তুত আছে আহতদের রক্তদান ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে। আমরা একটি জরুরি টিম গঠন করেছি যারা সার্বিকভাবে চিকিৎসা, রক্ত জোগান ও পরিবার সমন্বয়ের কাজ করবে।”

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় জাতীয় দুর্যোগ ও সংকটময় মুহূর্তে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিকে অটুট রেখেছে। আজকের ঘটনায় তাদের তাৎক্ষণিক পদক্ষেপ এবং মানবিক উপস্থিতি আবারও সেই অঙ্গীকারের প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *