মিরপুর ২ নম্বর ওয়ার্ডে মাসব্যাপী ইফতার বিতরণ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর জন্য দোয়া চাইলেন মীর ইমরান হোসেন মিথুন
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তরুণ ছাত্রদল নেতা মীর ইমরান হোসেন মিথুন।
এর অংশ হিসেবে কালাপানি বস্তি এলাকায় বিপুল সংখ্যক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ইফতার গ্রহণ করেন।
এ সময় অনেক অসহায় মানুষ বলেন, মিথুন সব সময় তাদের খোঁজখবর রাখেন—যা একজন ওয়ার্ড কাউন্সিলরও নিয়মিতভাবে নেন না। তারা জানান, দুঃসময়ে তাকে পাশে পেয়েছেন বলেই তার প্রতি আস্থা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অনেকে আশা প্রকাশ করে বলেন, আগামীতে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তরুণ ও মেধাবী এই নেতাকে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর দুঃখ-দুর্দশা অনেকটাই কমবে।
মীর ইমরান হোসেন মিথুন বলেন, নিজ অর্থায়নে পুরো রমজান মাসজুড়ে সাধ্যমতো ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
মিরপুর ২ নম্বর ওয়ার্ডে মাসব্যাপী ইফতার বিতরণ করেন জনতার কাউন্সিলর ইমরান হোসেন মিথুন।





