চরফ্যাশনের যুবকের বিরুদ্ধে সুবর্ণচরে প্রেমের ফাঁদে ৫ লাখ টাকা আত্মসাৎ,
নিউজ ডেস্ক: সুবর্ণচর-এ হিন্দু সম্প্রদায়ের এক এতিম তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্বামী-স্ত্রীর পরিচয়ে বিভিন্ন স্থানে একাধিকবার রাত্রিযাপনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে প্রেমের নাটক সাজিয়ে তরুণীর কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত যুবক সমিল চন্দ্র শীল, তিনি চরকলমি ইউনিয়ন-এর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জগদীশ চন্দ্র শীলের ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন সমিল চন্দ্র শীল। এ সময় তিনি স্বামী-স্ত্রীর পরিচয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন এবং নানা অজুহাতে তরুণীর কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা গ্রহণ করেন। বর্তমানে তিনি ওই তরুণীকে রেখে অন্যত্র বিয়ে করার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে এতিম তরুণী ও তার পরিবার সুবিচারের আশায় বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিকার পাননি বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।






