বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি যেকোনো সময় প্রকাশ করা হতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদলের নতুন কমিটি নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়লেও, সেগুলো বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দলীয় সূত্রে জানা যায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না দেশে না থাকায় কিছুটা বিলম্ব হলেও তিনি ইতোমধ্যে দেশে ফিরেছেন। ফলে কমিটি ঘোষণার প্রক্রিয়া এখন দ্রুত এগোচ্ছে।
এ বিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন,
“সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কমিটি নিয়ে তথ্য ভাইরাল হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। খুব শিগগিরই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে।







