Home / বিশেষ সংবাদ / হারানো ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

হারানো ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

রিপোর্টার:
টেকনাফ | ০৩ এপ্রিল ২০২৬
কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উদ্যোগে হারানো ২২টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১০,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (০৩ এপ্রিল ২০২৬) বিকেলে ১৬ এপিবিএন, টেকনাফের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার এর সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ও টাকা উদ্ধার করে।
এ সময় উপস্থিত ছিলেন এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, ইনচার্জ (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) এবং এএসআই (নিরস্ত্র) মোঃ আহসান উল্লাহ, সাইবার সেল ও জরুরি সেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল ফোন ও প্রতারণার অর্থ শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার সম্ভব হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে এগুলো তুলে দেওয়া হয়।
উদ্ধার হওয়া মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা বাংলাদেশ পুলিশ-এর পেশাদারিত্ব, আন্তরিকতা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া ১৬ এপিবিএন, টেকনাফসহ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *