বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার যুবদলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি গঠনের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি’র নির্দেশক্রমে এই দায়িত্ব প্রদান করা হয়। ১০ অক্টোবর ২০২৬ তারিখে যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জেলা যুবদলের সাথে সমন্বয় করে জেলার আওতাধীন ১১টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ১৪টি ইউনিট কমিটি গঠন সম্পন্ন করতে হবে। এরপর সেই কমিটি যুবদলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় চিঠিটি প্রেরণ করেন কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
নওগাঁ জেলা যুবদলের কমিটি গঠনের দায়িত্বে কামরুজ্জামান জুয়েল






