Home / বিশেষ সংবাদ / ১২ লাখ টাকা ঘুষ গ্রহনের অভিযোগে চরফ্যাশন কোর্টের এপিপি হিরণ ৬ মাসের জন্য বহিষ্কার

১২ লাখ টাকা ঘুষ গ্রহনের অভিযোগে চরফ্যাশন কোর্টের এপিপি হিরণ ৬ মাসের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা):
ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির অতিরিক্ত পিপি (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরণকে ১২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এবং সমিতির নেতাদের সাথে অসদাচরণের দায়ে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
​চিঠি সূত্রে জানা যায়, গত ২৪/০৩/২০২১ তারিখে অপরাধ সংঘটনের অভিযোগে তার সদস্য পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি মামলার রায় পাইয়ে দেওয়ার কথা বলে আলতাফ আলী নামের এক ব্যক্তির নিকট থেকে ১২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া সমিতির সাধারণ সম্পাদকের সাথে অসদাচরণ, সমিতির সভায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেওয়া এবং অপর এক আইনজীবীর মক্কেলের ফাইল ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সমিতির গঠনতন্ত্রের ৮০ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
​গত ০৪/১০/২০২৬ তারিখে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ (ছয়) মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
​এই আদেশের অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, জেলা ও দায়রা জজ (ভোলা), জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *