Home / বিশেষ সংবাদ / চরফ্যাশনে প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন চুন্নু

চরফ্যাশনে প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন চুন্নু

চরফ্যাশন প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় চরফ্যাশন উপজেলায় প্রথম স্থান অধিকার করেছেন মো. সাইফুল ইসলাম চুন্নু।
​তিনি উপজেলার কলমী ইউনিয়নের বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পড়াশোনা সম্পন্ন করেছেন।
​নিজের এই সাফল্যের বিষয়ে সাইফুল ইসলাম চুন্নু জানান, কঠোর অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং সঠিক দিকনির্দেশনা তাকে এই সফলতা অর্জন করতে সাহায্য করেছে। ভবিষ্যৎ জীবনে তিনি অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
​তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ স্থানীয় গুণীজনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *