Home / বিশেষ সংবাদ / চরফ্যাশনে ৯৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশনে ৯৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় চরফ্যাশন থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিমা আক্তার ঝর্না (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. মোছলেহ উদ্দিনের বিল্ডিংয়ের নিচতলার রুমের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার নিকট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর: ২২, তারিখ: ১৫/০৯/২০২৬ খ্রি., জিআর নম্বর: ১৮৭) রুজু করা হয়েছে।
​মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ভোলা জেলা পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধমূলক কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *