নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন কারাবন্দী থাকার পর জামিন লাভ করেছেন ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। আওয়ামী যুবলীগের নেতার দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন কারাবন্দী থাকার পর তার জামিন মঞ্জুর হয়।
এদিকে তার এই জামিন লাভে সার্বিক সহযোগিতা করার জন্য চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির অভিভাবক, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। দলীয় এই দুর্দিনে পাশে থাকায় এবং আইনি ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-কে বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে আবারও দলীয় কার্যক্রমে পূর্ণাঙ্গভাবে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এমপি নয়নের সহযোগিতায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর।






