Home / বিশেষ সংবাদ / পরিচয়হীন নারী চরফ্যাশন থানার হেফাজতে, স্বজনদের খোঁজে প্রশাসন

পরিচয়হীন নারী চরফ্যাশন থানার হেফাজতে, স্বজনদের খোঁজে প্রশাসন

চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন থানার হেফাজতে বর্তমানে এক পরিচয়হীন নারী রয়েছেন, যিনি নিজের নাম-ঠিকানা স্পষ্টভাবে বলতে পারছেন না। ফলে তার পরিচয় শনাক্ত করতে প্রশাসন ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, ওই নারী শুধুমাত্র “নজরুলনগর” এবং “কলমি হাওলাদার বাড়ি” নাম দুটি উল্লেখ করছেন। ধারণা করা হচ্ছে, তিনি নজরুলনগর এলাকার বাসিন্দা অথবা কলমি ইউনিয়নের কোনো হাওলাদার পরিবারের সদস্য হতে পারেন।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল তার পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি ওই নারীকে চিনে থাকেন বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত চরফ্যাশন থানায় অথবা নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭১০-৫৬৫৪৪৩
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করে তার স্বজনদের কাছে পৌঁছাতে সহযোগিতা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *