Home / বিশেষ সংবাদ / মাদ্রাসার নাম ব্যবহার করে জমি দখলের চেষ্টার অভিযোগ, তদন্ত দাবি ভুক্তভুগির

মাদ্রাসার নাম ব্যবহার করে জমি দখলের চেষ্টার অভিযোগ, তদন্ত দাবি ভুক্তভুগির

মাদ্রাসার নাম ব্যবহার করে জমি দখলের চেষ্টার অভিযোগ, তদন্ত দাবি ভুক্তভুগির

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা সম্রাট লতিফ রিয়েল এস্টেট এলাকায় মাদ্রাসার নাম ব্যবহার করে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, “দারুন আমান হাফিজিয়া মাদ্রাসা” নামের একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জমিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর, ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।
জমিটির মালিকানা ও মাদ্রাসার অবস্থান সম্পর্কে তথ্য জানতে সংশ্লিষ্ট হাউজিং কর্তৃপক্ষের সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেন। তবে জমির মালিকানা নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী সাফওয়ান বিন মাহবুব দাবি করেন, সংশ্লিষ্ট জমিটি তার বৈধ মালিকানাধীন সম্পত্তি এবং এটি তার পরিবারের শেষ সম্বল । তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে জমিটি দখলের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এদিকে জমিটির পূর্ববর্তী মালিকের সঙ্গেও কথা বলেন গণমাধ্যমকর্মীরা। তিনিও দাবি করেন, অতীতেও সংশ্লিষ্ট মহল জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনী, মানবাধিকার সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *