Home / রাজনীতি / যুবদলের সাধারণ সম্পাদকের সাথে নবনির্বাচিত ভোলা জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

যুবদলের সাধারণ সম্পাদকের সাথে নবনির্বাচিত ভোলা জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

চরফ্যাশন প্রতিনিধি :রাকিব মাহমুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে নবনির্বাচিত ভোলা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ যুবদলের সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোঃ রুবেল ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং ছাত্রদলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন এবং কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী ভোলা জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *