Home / রাজনীতি / কেন্দ্রীয় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ

কেন্দ্রীয় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল-এর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে উদ্দেশ্যমূলকভাবে কামরুজ্জামান জুয়েলের নাম জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।
নেতৃবৃন্দ দাবি করেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখিত ঘটনার সঙ্গে কামরুজ্জামান জুয়েলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের রাজনীতিতে সক্রিয় এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বনামধন্য পত্রিকায় যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ দুঃখজনক। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং একজন রাজনৈতিক নেতার সুনাম ক্ষুণ্ণ হয়।
যুবদল নেতারা সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *