নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্তর্গত ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি বিলুপ্ত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে।
এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান এবং সাধারণ সম্পাদক আক্কাস আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ শহিদুল ইসলাম।
বিলুপ্ত করা হলো ছাত্রদলের কমিটি।






