Home / রাজনীতি / ঢাকা-১৩ আসনে উন্নয়ন কাজ পরিদর্শনে ববি হাজ্জাজ।

ঢাকা-১৩ আসনে উন্নয়ন কাজ পরিদর্শনে ববি হাজ্জাজ।

অনলাইন ডেস্ক: রাজধানীর ঢাকা-১৩ আসনের বসিলা রোডে ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং উক্ত আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে এবং সড়ককে আরও নিরাপদ করতে এই উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে ববি হাজ্জাজ মোহাম্মদপুরের রায়ের বাজার কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত পুনর্বাসন কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন।
তিনি বলেন, “সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *