অবশেষে প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এ ফ্যামিলি কার্ড প্রদানের অঙ্গীকার বাস্তবায়ন করেছেন তিনি, নারীদের হাতে তুলে দিলেন প্রত্যাশিত এই কার্ড তুলে দেবেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের ফ্যামিলি কার্ড বিতরণ করেন তারেক রহমান।
জানা যায়, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। আজ তিনি সেই অঙ্গীকার বাস্তবায়ন করলেন।
জানা যায়, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হলো। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাওয়ার তালিকায় কড়াইল ছাড়াও রয়েছেন সাততলা, ভাষানটেকসহ মিরপুরের আরও কিছু এলাকা।
এদিকে, ফ্যামিলি কার্ডকে ঘিরে কড়াইলবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার নিম্ন আয়ের নারীরা বলছেন, কার্ড পেতে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্যসংখ্যাসহ বেশ কিছু তথ্য দিয়েছেন তারা।






