Home / রাজনীতি / মোহাম্মদপুর সন্ত্রাসমুক্ত করতে কঠোর অবস্থানে ববি হাজ্জাজ।

মোহাম্মদপুর সন্ত্রাসমুক্ত করতে কঠোর অবস্থানে ববি হাজ্জাজ।

মোহাম্মদপুর সন্ত্রাসমুক্ত করতে কঠোর অবস্থানে ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরকে ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত করতে অভিযানে নেমেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে মাঠপর্যায়ে।
তার নির্দেশে প্রতিদিনই মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত দুই দিনে প্রায় দুই শতাধিক কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংসদ সদস্য স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—“অপরাধী যেই দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।” তার এমন কঠোর অবস্থানের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে বসবাস করছিলেন। অনেকেই রাতে বের হতে ভয় পেতেন। একসময় যে মোহাম্মদপুরকে সন্ত্রাসের অভয়ারণ্য বলা হতো, সেটিকে এখন সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করতে কঠোর নির্দেশনা দিয়েছেন ববি হাজ্জাজ।
এলাকার বাসিন্দারা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, ধারাবাহিক অভিযানের মাধ্যমে খুব দ্রুতই মোহাম্মদপুর পুরোপুরি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হবে এবং স্বাভাবিক জনজীবন ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *