Home / রাজনীতি / চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় নৌবাহিনীর হাতে জামাতের ৩ জন আটক।

চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় নৌবাহিনীর হাতে জামাতের ৩ জন আটক।

নির্ধারিত ৪৮ ঘণ্টার মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর অভিযোগে চরফ্যাশন উপজেলার কলমী ইউনিয়ন থেকে ৩ জনকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার ১১ফেব্রুয়ারী২০২৬ টহলরত নৌবাহিনীর একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন— কবির, বেলাল ও আরিফ।
জানা যায়, প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা চলাকালে তারা মোটরসাইকেল নিয়ে সড়কে চলাচল করছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *